সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রোহিঙ্গা ও বাংলাদেশিদের সহায়তা অব্যাহত রাখতে অংশীদার ও বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রদূত প্রেসকট

কক্সবাজার, ভাসানচর ও এ অঞ্চলে রোহিঙ্গাদের জন্য অতিরিক্ত সহায়তা হিসেবে ৩০ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্টেট ব্যুরো ফর পপুলেশন, রিফিউজিস অ্যান্ড মাইগ্রেশন এবং ইউএসএআইডির মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে।

বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস বলেছে, এই তহবিলের মধ্যে থাকছে- স্বাস্থ্যসেবা, পুষ্টি, বিশুদ্ধ পানি এবং আশ্রয়ের জন্য জীবন রক্ষাকারী সহায়তার পাশাপাশি মানবিক সহায়তার উপর নির্ভরতা কমানোর লক্ষ্যে স্বনির্ভরতা উদ্যোগের জন্য সহযোগিতা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি রাষ্ট্রদূত জেফরি প্রেসকট বাংলাদেশে যুক্তরাষ্ট্র সরকারের খাদ্য নিরাপত্তা, কৃষি ও মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য বাংলাদেশ সফরকালে এই নতুন সহায়তা তহবিলের ঘোষণা দেন।

রাষ্ট্রদূত প্রেসকট বলেন, ‘রোহিঙ্গা শরণার্থী এবং এই সংকটে ক্ষতিগ্রস্ত এলাকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশ সরকার ও অংশীদারদের সঙ্গে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মিয়ানমার, বাংলাদেশ ও এই অঞ্চলের রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তার একক বৃহত্তম দাতা যুক্তরাষ্ট্র।

এই সংকটের জন্য ২০১৭ সালের আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের মোট অর্থায়ন প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যার মধ্যে বাংলাদেশে শরণার্থী ও স্থানীয়দের জন্য ১ দশমিক ৯ বিলিয়ন ডলার দেওয়া হয়েছে।

—–ইউএনবি