সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

চট্টগ্রামে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট উদ্ধার

বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়- ‘বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান (YAK 130) যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার শিকার হয়েছে।’

এতে আরও বলা হয়- বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) বন্দর জোনের উপ-কমিশনার শাকিলা সোলতানা বলেন, পতেঙ্গার বোট ক্লাবের কাছে অবতরণের সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।

আহত পাইলটদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

—–ইউএনবি