সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে পিকআপের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- ঝুট মালামালের ব্যবসায়ী মঞ্জুর হোসেন (৪১) ও হাসান (৪০)। তারা কোনাবাড়ী এলাকায় ঝুটের ব্যবসা করতেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার পর কোনাবাড়ীর দিক থেকে গাজীপুরের চৌরাস্তার দিকে ৩ যুবক একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, মোটরসাইকেলটি কড্ডা বাইমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর হোসেন ও হাসান মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

—–ইউএনবি