সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জৈন্তাপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বিদেশ ফেরত যুবকের মৃত্যু হয়েছে।

নিহত ইয়াসির আরাফাত (১৮) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে। সম্প্রতি সে কাতার থেকে দেশে এসেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ই মে) রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেলে দরবস্ত বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথে দরবস্ত চতুল সড়কে সরকারি খাদ্যগোদাম সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।

এ সময় স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এদিন দিবাগত রাত পৌনে ২টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

—–ইউএনবি