সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ময়মনসিংহে গর্তে মিলল ২ শিশুসহ তিনজনের লাশ

ময়মনসিংহের ত্রিশালে একটি গর্ত থেকে নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে গর্তে পুঁতে রেখেছে দুর্বৃত্তরা।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, নয়াপাড়া গ্রামের একটি নির্জন জায়গার গর্ত থেকে শিয়াল এক শিশুর লাশ টেনে পতিত ধান জমিতে নিয়ে আসে। স্থানীয়দের বিষয়টি দেখে সন্ধান করতে গিয়ে একটি গর্তে আরও দুইটি লাশ দেখতে পায়।

পরে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে পুলিশ।

—–ইউএনবি