সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভিয়েতনামে ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১৪

অনলাইন ডেস্ক :

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে ছোট একটি অ্যাপার্টমেন্ট ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ মে) বিষয়টি দেশটির রাষ্ট্রীয় গনমাধ্যম জানিয়েছে।

ভিয়েতনাম বার্তা সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং এর সঙ্গে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।

আগুন নেভাতে ঘণ্টাখানেক সময় লেগে যায় এবং আগুন লাগার সময় ভেতরে কতজন ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভবনটি মধ্য হ্যানয়ের একটি সরু গলিতে অবস্থিত, যেখানে বেশ কয়েকটি কক্ষ ভাড়া দেওয়ার জন্য খালি ছিল।