সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে শতাধিক মৃত্যুর দাবি

অনলাইন ডেস্ক :

শুক্রবার পাপুয়া নিউগিনির প্রত্যন্ত এলাকায় ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে জানানো হয়।

এবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।

সেখানকার বাসিন্দারা বলছেন, বর্তমানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। যদিও কর্তৃপক্ষ এই সংখ্যাটি নিশ্চিত করেনি।

গ্রামবাসীরা বলছেন, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাটিচাপা মরদেহগুলো বের করে আনছেন।