সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বাংলাদেশি কর্মীদের ভিসা দেওয়া বন্ধ রেখেছে মালদ্বীপ

মালদ্বীপ সরকার বাংলাদেশি কর্মীদের জন্য ভিসা প্রদান বন্ধ রেখেছে। তবে কোটা বাড়ানো ও ভিসা চালু করতে হাইকমিশন চেষ্টা করছে। অনুমোদিত নিয়োগকর্তার বাইরে দেশটিতে কাজ করার সুযোগ নেই। এ আইন ভঙ্গ করার কারণে বেশ কিছু অদক্ষ কর্মীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের মালেতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, মালদ্বীপের বর্তমান আইন অনুযায়ী এক দেশ থেকে এক লাখ কর্মী কাজ করতে পারেন। সে অনুযায়ী মালদ্বীপ সরকার বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক ভিসা দেওয়া বন্ধ রেখেছে।

তবে হাইকমিশন এই কোটা বাড়াতে ও আবার ভিসা চালু করতে চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানানো হয়।

হাইকমিশন জানিয়েছে, ফ্রি ভিসা বলতে কিছু নেই। যে কর্মী যে কোম্পানির ভিসা পেয়েছেন তাকে সেখানে কাজ করতে হবে। এই আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং যেকোনো সময় গ্রেপ্তার করে দেশে পাঠানো হতে পারে।

ইতোমধ্যে বাংলাদেশের বেশ কিছু অদক্ষ শ্রমিককে এ কারণে গ্রেপ্তার করে দেশে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এজন্য, যারা দেশটিতে কাজ করছেন এবং ভবিষ্যতে কাজের জন্য সেখানে যাবেন তাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে।

—–ইউএনবি