সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ধীরগতিতে হলেও সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির প্রত্যাশা

আগামী ২৪-৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে বলে নিয়মিত বুলেটিনে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

সুরমা নদীর পানি বর্তমানে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অন্যদিকে ভূগাই-কংশ নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে।

এছাড়া এ অঞ্চলের অন্যান্য প্রধান নদ-নদীর পানির স্তর নামতে শুরু করেছে।

আবহাওয়ার তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানির স্তর আরও নামতে পারে।

বুলেটিনে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী ৭২ ঘণ্টা ধরে বাড়ার আশঙ্কা রয়েছে। আর গঙ্গার পানির স্তর অপরিবর্তিত থাকলেও পদ্মায় পানি বাড়ছে এবং পানি বাড়ার মাত্রা আরও ৭২ ঘণ্টা চলমান থাকতে পারে।

—-ইউএনবি