সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা

ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিটে রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আগারগাঁওয়ের বিএমডি সিসমিক সেন্টার থেকে ৪৪১ কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানিয়েছেন, ভূমিকম্পে ঢাকা, রাঙামাটি, কুমিল্লা, কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা কেঁপে ওঠে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

——ইউএনবি