সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

পায়রা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

বরিশালের পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুলছাত্রের লাশ দুদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৩ জুন) সকালে বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকার পায়রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফাহিম বরিশালের লেবুখালী শেখ হাসিনা সেনানিবাসের শেখ হাসিনা স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সেনানিবাসে কর্মরত সার্জেন্ট কেফায়েত হোসেনের ছেলে।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ সাব্বির আহমেদ জানান, শনিবার (১ জুন) দুপুর ১টার দিকে পায়রা নদীতে চার বন্ধু মিলে গোসলে নেমে নিখোঁজ হয় ফাহিম।

তিনি জানান, নদীতে সাঁতার কাটার সময় স্রোতে ভেসে যায় ফাহিম। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজের দুই দিন পর সোমবার সকালে ফাহিমের লাশ উদ্ধার হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল বলেন, ‘ফাহিমের সঙ্গে থাকা তিন বন্ধু পাড়ে উঠতে পারলেও ফাহিম ডুবে যায়। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

—–ইউএনবি