সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ভারতে সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ নিহত ১৩

অনলাইন ডেস্ক :

ভারতের মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলোদিতে বিয়ের যাত্রীদের বহনকারী একটি ট্রাক্টর-ট্রলি উল্টে চার শিশুসহ ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬ জন। গত রোববার মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। দুর্ঘটনার শিকার ব্যক্তির রাজস্থান থেকে রাজগড়ের কুমালপুরে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। জেলা কালেক্টর হর্ষ দীক্ষিত বলেছেন, নিহতরা রাজস্থানের ঝালাওয়ার ও বারান জেলার বাসিন্দা ছিলেন। দুর্ঘটনায় অন্তত ১৬ জন আহত হয়েছে। তাদের জেলা হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে ভোপালের হামিদিয়া হাসপাতালে নেওয়া হয়েছে।

হর্ষ আরও বলেন, ৪০ থেকে ৫০ জন রাজস্থানের ঝালাওয়ার জেলার মোতিপুরা থেকে ট্রাক্টর-ট্রলিতে করে রাজগড়ের কুমালপুরে একটি বিয়েতে যাচ্ছিল। পথে পিপলোদি গ্রামের কাছে ট্রাক্টর-ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, উল্টে যাওয়ার পর লোকজন এর নিচে আটকা পড়ে। পরে গভীর রাত পর্যন্ত জেসিবির (জোসেফ সিরিল ব্যামফোর্ডের) সহায়তায় তাদের সেখান থেকে বের করা হয়েছে। সূত্র : হিন্দুস্তান টাইমস