সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নিহত ১

ঝিনাইদহ সদরে ট্রাকের সঙ্গে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর (ইঞ্জিনচালিত স্থানীয় গাড়ি) চালক আছাদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) ভোর ৫ টার দিকে গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত আছাদুল মেহেরপুর জেলার গাংনী থানার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, আলমসাধুতে করে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন আছাদুল। পথে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা সেতুর সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আছাদুলের মৃত্যু হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।

—-ইউএনবি