সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এবারের লোকসভা নির্বাচনে ভোট পড়ার বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক :

এবারের লোকসভা নির্বাচন বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে বলে দাবি করছেন ভারতের নির্বাচন কমশন। রাজীব কুমারের দাবি, সাত দফায় এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৪ কোটি ২০ লাখেরও বেশি। যা সর্বকালের বিশ্বরেকর্ড। প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফার ভোট শেষে ১৮তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল গণনা চলছে। এক এক করে কেন্দ্রগুলো থেকে ফল আসছে। এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। আর এ সংখ্যাটি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার আরও জানান, জি-সেভেন দেশগুলোর মোট ভোটারের চেয়ে ভারতে ভোট পড়ার সংখ্যাটি দেড় গুণ। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের চেয়ে তা আড়াই গুণ। তিনি নির্বাচনকে একটি ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করেন। তার কথায় ‘সারা বিশ্বে এর কোনো তুলনাই নেই।’ উল্লেখ্য, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।