সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

ঝিনাইদহে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ২

ঝিনাইদহে ফেনসিডিল পাচারকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

শনিবার (৮ জুন) রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের অমেদুল হক এবং দৌলতদিয়ার হাতিকাটা গ্রামের রাসেল আহমেদ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, সদর থানা পুলিশের একটি দল মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। এসময় তারা একটি মিনি ট্রাকের গতিরোধ করে ট্রাকভর্তি সবজির ভেতর থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল জব্দ করে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

—–ইউএনবি