সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

কুয়েতে ভবনে অগ্নিকাণ্ডে ৪১ জনের মৃত্যু

এপি, দুবাই :

কুয়েতে একটি ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা।

স্থানীয় সময় বুধবার (১২ জুন) সকালে দেশটির মানগাফ জেলায় এই দুর্ঘটনা ঘটে।

কুনা জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় মানগাফের অগ্নিকাণ্ডে আরও ১৫ জন আহত হয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফরেনসিক এভিডেন্সের প্রধান মেজর জেনারেল ঈদ আল-ওয়েইহানকে উদ্ধৃত করে কুনা জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ জানতে ওই এলাকায় ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে।

কুয়েত প্রায় ৪২ লাখ মানুষের একটি দেশ। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির চেয়ে সামান্য ছোট। এটি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম তেলসমৃদ্ধ দেশ।

এর আগে ২০২২ সালে দেশটির একটি তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছিল।