সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

চীনের পূর্বাঞ্চলে বন্যায় নিহত ২, নিখোঁজ ৫

সিনহুয়া, হেফেই :

চীনের পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় দুইজন নিহত এবং আরও ৫ জন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২০ জুন) দুপুর আড়াইটা পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।

পূর্ব চীনের আনহুই প্রদেশের হুয়াংশান শহরে প্রবল বৃষ্টিপাত হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে বৃষ্টিপাতের ফলে ২০০ জনেরও বেশি বাসিন্দাকে জরুরি উদ্ধারের প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন পর্যন্ত ২ হাজার ১০০ জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শহরটি বন্যা নিয়ন্ত্রণের জন্য তার জরুরি প্রতিক্রিয়া তৃতীয় স্তর থেকে দ্বিতীয় স্তরে উন্নীত করেছে।

চীনে চার স্তরের বন্যা নিয়ন্ত্রণ জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা রয়েছে। এর মধ্যে প্রথম স্তরটি সবচেয়ে মারাত্মক।