সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ভারী বর্ষণ রাজধানীতে স্বস্তির সঙ্গে নিয়ে এলো ভোগান্তিও

পানিতে থই থই কালশী। আষাঢ়ের বৃষ্টিতে ঢাকার মিরপুরের জলাবদ্ধতায় নাকাল কালশীবাসী। ছবিটি বুধবার তোলা।

প্রচণ্ড গরমের মধ্যে সকালের দুই ঘণ্টার বৃষ্টি রাজধানীবাসীকে স্বস্তি দিলেও ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থী ও কর্মজীবীদের।

বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টিতে মালিবাগ, মগবাজার, শান্তিনগর, ফার্মগেট, বাড্ডা, মিরপুর, খিলক্ষেতসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।

বৃষ্টির মধ্যেই হাঁটু সমান পানি মাড়িয়ে গন্তব্যে যেতে হয়েছে ঢাকাবাসীদের।

বৃষ্টি হওয়ায় গরম থেকে স্বস্তি মিললেও ভারী বৃষ্টিপাতে ডুবে যাওয়া রাস্তায় চলাচলে বেশ ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। পানিতে ডুবে থাকা রাস্তা পার হতে গিয়ে অনেককেই দুর্ভোগ পোহাতে হয়েছে। শহরের পয়োনিষ্কাশন ব্যবস্থার অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ভোর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত গত কয়েকদিন ধরে শহরজুড়ে বয়ে যাওয়া উত্তাপ কমিয়ে দিয়েছে।

—–ইউএনবি