সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

সাড়ে ৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুরে আন্তঃনগর পাহাড়িকা ট্রেনের দুটি বগি লাইনচ্যুতির ঘটনায় প্রায় সাড়ে ৮ ঘণ্টা পর সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম।

রেল যোগাযোগ চালু হওয়ার পর বিভিন্ন স্টেশনে আটকে থাকা ট্রেনগুলো একে একে তাদের নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।

নুরুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যা ৭টার দিকে পাহাড়িকা ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হলে জয়ন্তিকা, কালনী, উদয়ন ও উপবন ট্রেনের যাত্রীরা আটকা পড়েন।

বুধবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস চালুর মাধ্যমে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি বলেন, উদয়ন এক্সপ্রেস ট্রেন রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা ছিল। এরপর সকাল ৭টায় সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। যেটি রাত সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এদিকে সকাল সোয়া ৬টার কালনী এক্সপ্রেসের যাত্রাও বিলম্বিত হয়েছে। এটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে সকাল পৌনে ৯টায় ছেড়ে গেছে।

তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনার পর ট্রেনের শিডিউলে কিছুটা বিপর্যয় ঘটে। আশা করা যায় দু-এক দিনের মধ্যে এই বিপর্যয় কাটিয়ে উঠবে।

—–ইউএনবি