সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চট্টগ্রামে বৃষ্টি ও যানজটে ভোগান্তিতে শুরু হলো এসএইচসি পরীক্ষা

চট্টগ্রামে বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে রবিবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। ভোর থেকে টানা বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের।

বৃষ্টি ও যানজটের কারণে অনেক শিক্ষার্থীর কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। এছাড়া শিক্ষাথীদের বাসা থেকে কেন্দ্রে পৌঁছাতে ঠিক সময়ে যানবাহন পেতেও দুর্ভোগের শিকার হতে হয় বলে জানান অনেক অভিভাবক।

নগরীর দামপাড়া পুলিশ লাইনস কেন্দ্র, চট্টগ্রাম কলেজ কেন্দ্র, জামালখান খাস্তগীর কেন্দ্র, আগ্রাবাদসহ নগরজুড়ে সকাল থেকে যানজট লেগেছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরুর পর সাড়ে ১০টার দিকে যানজট কমে আসে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজারের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে রবিবার (৩০ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়েছে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ২৩৮টি কলেজের ১ লাখ ৬ হাজার ৩৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। মহানগরসহ জেলার মোট পরীক্ষার্থী সংখ্যা ৭৬ হাজার ১৭৯ জন, যার মধ্যে ৩৪ হাজার ৯৭৯ জন ছাত্র আর ৪১ হাজার ২০০ জন ছাত্রী। শুধু মহানগরে পরীক্ষার্থী ৩৭ হাজার ৪৯২ জন, যার মধ্যে ছাত্র ১৮ হাজার ১৩৬ জন ও ছাত্রী ১৯ হাজার ৩৫৬ জন।

শিক্ষা বোর্ড সচিব নারায়ণ চন্দ্র নাথ বলেন, এখন পর্যন্ত কোনো কেন্দ্র থেকে অভিযোগ পাইনি। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো পরীক্ষার্থী ৫ মিনিট দেরিতে পরীক্ষা কেন্দ্রে এলে তাকে আরও ৫ মিনিট বেশি সময় দেওয়া হবে।

—–ইউএনবি