সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বন্যার আশঙ্কায় মিয়ানমারের উত্তরাঞ্চল ছাড়ছে বাসিন্দারা

সিনহুয়া, ইয়াঙ্গুন :

ভারী বর্ষণের কারণে আইয়ারওয়াদি নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা আতঙ্ক ছড়িয়েছে মিয়ানমারের উত্তরাঞ্চলে। বন্যার আশঙ্কায় দেশটির উত্তরের কাচিন রাজ্য থেকে প্রায় ২ হাজার পরিবারকে সরিয়ে নিয়েছে রাজ্য সরকার।

সোমবার (১ জুলাই) কাচিন রাজ্য সরকারের এক সদস্য জানিয়েছেন, ওই অঞ্চলে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিতে প্রশাসনের কার্যক্রম অব্যহত রয়েছে।

স্থানীয় ৩০টি স্কুল, গির্জা এবং মঠকে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বানিয়ে বন্যাকবলিতদের সেখানে স্থানান্তরিত করা হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারী বর্ষণের কারণে সেখানকার মাইটকিনা ও ওয়াইংমাও শহরে এক হাজারের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

সোমবার মিয়ানমারের আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাইটকিনা শহরের পাশ দিয়ে বয়ে চলা আইয়ারওয়াদি নদী বিপৎসীমার প্রায় পাঁচ ফুট ওপরে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিনের মধ্যে পানির উচ্চতা আরও দুই ফুট বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি।