সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মিশরে আবাসিক ভবন ধসে ৫ জন নিহত

সিনহুয়া, কায়রো :

মিশরের দক্ষিণাঞ্চলীয় আসিউত রাজ্যে একটি আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আহরাম অনলাইন এ খবর দিয়েছে।

স্থনীয় সময় সোমবার (১ জুলাই) এ ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধসে পড়া ভবন থেকে আরও অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আসিউতের গভর্নর এসাম সাদ।

গভর্নর জানিয়েছেন, উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর ওই ভবন ও তার আশপাশের এলাকার ভবনগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আশপাশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে একটি জরুরি প্রকৌশল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলে ন, দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।