সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শাহজালাল বিমানবন্দর থেকে ৪ কেজি স্বর্ণ জব্দ

হযরত শাহজালাল বিমানবন্দরে সালাম এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় সাড়ে চার কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর

বুধবার (৩ জুলাই) সাড়ে ৫টার দিকে সেগুলো আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা সালাম এয়ার এয়ারলাইন্সের ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করে। পরে সেই ফ্লাইটের বিমানের সিটের ওপরে লাগেজ রাখার কেবিনে কালো স্কসটেপ মোড়ানো দুটি ভারী বস্তু পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে ৩৮টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৪২০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও বলেন, জব্দ স্বর্ণগুলো কাস্টম হাউস, ঢাকার মূল্যবান শুল্ক গুদামে জমা করা হয়েছে।

—–ইউএনবি