সাম্প্রতিক
সড়ক দুর্ঘটনায় ৬ বছর ১০ মাসে নিশ্চিহ্ন হয়ে গেছে ৩০০ পরিবার প্রথম ধাপে ১,০৫০ ইউনিয়ন পরিষদে ভোট রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও আলোচনা চলছে: শামা ওবায়েদ বাংলাদেশি নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণ ৬৪৬ ডলার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬ স্থানে একই সময়ে হাতবোমা বিস্ফোরণ, আটক ১ গুলশান-১ গোলচত্বরে তিন বিঘা জমিতে ৪০ তলা ভবনের ছক এঁকেছে শান্তা হোল্ডিংস বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ জন ভাটারায় স্কুল বাসে আগুন, মালিবাগ সিআইডি কার্যালয়ের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ রমজানের আগে ১০ পণ্যের এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এইচএসসি খাতা পুনঃনিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ‘সবচেয়ে বেশি ইংরেজিতে’
Skip to content

পরাজয় মেনে প্রধানমন্ত্রীর শেষ ভাষণ দিয়ে ১০ ডাউনিং স্ট্রিট ছেড়েছেন সুনাক

এপি, লন্ডন :

নির্বাচনে পরাজয়ের পর ঋষি সুনাক প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে রাজা তৃতীয় চার্লসের কাছে পদত্যাগের প্রস্তাব দিতে বাকিংহাম প্যালেসের দিকে রওনা হয়েছেন।

এর আগে দলের পরাজয়ের দায় নিজে স্বীকার করে লেবার নেতা কেয়ার স্টারমারকে তার জয়ের জন্য অভিনন্দন জানাতে ফোন করেছিলেন সুনাক।

১০ ডাউনিং স্ট্রিটের বাইরে দেওয়া শেষ ভাষণে সুনাক বলেন, ‘এটি একটি কঠিন দিন। বিশ্বের সেরা দেশের প্রধানমন্ত্রী হয়ে আমি সম্মানিত হয়েছি এবং এখন আমি এই দায়িত্ব ছেড়ে দিচ্ছি।‘

সুনাক বলেন, তিনি তার সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছেন।

ভোট গণনা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে সুনাক সকালে পরাজয় স্বীকার করে নেন। তবে লেবার পার্টির কাছে তার কনজারভেটিভ দলের চরম পরাজয়ের পূর্বাভাস ছিল।

সুনাকের পদত্যাগের পর লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার সরকার গঠনে রাজার আশীর্বাদ নিতে প্রাসাদে যাবেন।

‘হাতে চুম্বন’ করার পর নতুন প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবনে যাবেন। এরপর তিনি বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে।

চলমান ভোট গণনার ফলাফলে যুক্তরাজ্যের ২০২৪ সালের সাধারণ নির্বাচনে লেবার পার্টি আনুষ্ঠানিকভাবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য পর্যাপ্ত আসন জিতেছে। লেবার নেতা কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হবেন এবং সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করতে পারবেন।