সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, অল্পের জন্য রক্ষা পেল ২৫ যাত্রী

সিলেটের দক্ষিণ সুরমায় ২৫ হন যাত্রী নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গিয়েছে। এঘটনায় অল্পের জন্য রক্ষা পায় যাত্রীরা।

সোমবার (৮ জুলাই) ভোর সোয়া ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে এ ঘটনা ঘটে।

৭ এপিবিএনের মিডিয়া কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ পাবেল বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ইমাম পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকার ৭ এপিবিএন অফিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।

৭ এপিবিএনের সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করে। এপিবিএনের কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও এসে উদ্ধার কাজে যোগ দেয়। এতে সব যাত্রীদের দ্রুত উদ্ধার করা সম্ভব হয়।

এসআই আরও বলেন, এ ঘটনায় কেউই বড় ধরনের আঘাত পাননি, সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গিয়েছেন।

—-ইউএনবি