সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

মেঘনায় ড্রেজার ডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩

ভোলার মেঘনায় ডুবে যাওয়া ড্রেজার থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) সকালে তাদের লাশগুলো উদ্ধার করে বিআইডব্লিউটির ডুবুরি দল।

নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাঘারহাট গ্রামের বাসিন্দা নুরে আলম (৫০) ও মো. সিয়াম (২৩)।

নিখোঁজ তিন জন হলেন- একই ইউনিয়নের আরিফুল ইসলাম (২১), হারুন অর রশিদ (৪০) ও মো. তানজিল (২১)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার রাতের কোনো এক সময় ভোলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে আফসানা নামের বালুকাটা ড্রেজারটি ডুবে যায়। ধারণা করা হচ্ছে রাতে মালবাহী কোনো লাইটার জাহাজের ধাক্কায় ড্রেজারটি ডুবে যেতে পারে। ওই সময় চালকসহ পাঁচজন বের হতে পারেননি।

ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্টগার্ড সোমবার দিনব্যাপী সন্ধানের পর বিকালের দিকে ডুবে যাওয়া ড্রেজারটি খুঁজে পায়। বরিশাল থেকে আসা বিআইডব্লিউটির ডুবুরি দল মঙ্গলবার সকালে দুজনের লাশ উদ্ধার করে। নিখোঁজ তিনজনকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। তবে ডুবে যাওয়া ড্রেজারটি এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।

ভোলা ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ বড়ুয়া জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজদের উদ্ধার তৎপরতা চলছে। এছাড়া ড্রেজারটিও উদ্ধারের চেষ্টা চলছে।

—–ইউএনবি