সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

বেনাপোল সীমান্তে ২ কোটি টাকার স্বর্ণ জব্দ, গ্রেপ্তার ১

বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচারকালে লিমন হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১৮টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে বারোপোতা বাজারের তিন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার লিমন হোসেন (৩০) বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের শাহ আলমের ছেলে।

বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পুটখালী সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবির পুটখালী ক্যাম্পের একটি দল বারোপোতা বাজারে গোপনে অবস্থান করেন। এ সময় এক যুবক মোটরসাইকেলযোগে সীমান্তে দিকে আসলে বিজিবি তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে তল্লাশি করে ১৮টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করে এবং তার মোটরসাইকেলটি জব্দ করে।

জব্দ করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ১৫ লাখ টাকা বলে জানানো হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গ্রেপ্তার পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারিতে জমা দেওয়া হবে।

—–ইউএনবি