সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোটা সংস্কারের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বরিশাল নগরীর প্রধান সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করেন শিক্ষার্থীরা।

রবিবার (১৪ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর রোডের কাকলীর মোড়ে এই অবরোধ করে সরকারি পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা। এদিকে এই অবরোধের কারণে নগরীতে যানজটে আটকে অচলাবস্থা দেখা দেয়।

এ সময় শিক্ষার্থী প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠীর কোটা বাদে বৈষম্যমূলক সব কোটা বাতিলের দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, ‘১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এ দেশকে মুক্ত করা হলেও আজ কোটা পদ্ধতি পাকিস্তানি শোষণ-বৈষম্য বহন করছে। আমরা এ কোটা পদ্ধতি থেকে মুক্তি চাই। আমাদের দাবি হলো- মেধার ভিত্তিতে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া চালানো হোক।’

—–ইউএনবি