সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র আশুরা পালিত

অনলাইন ডেস্ক :

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে।

বুধবার (১৭ জুলাই) ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী ১০ মহররম। ৬১ হিজরি সনের এই দিনে পরিবারের সদস্য ও ৭২ জন অনুসারীসহ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন ইরাকের কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যদের হাতে শাহাদাত বরণ করেন।

পুরান ঢাকার ইমামবাড়া হোসেনী দালান থেকে তাজিয়া মিছিল বের করে শিয়া মুসলিম সম্প্রদায়ের কয়েকশ মানুষ। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খিলক্ষেতে গিয়ে এ মিছিল শেষ হওয়ার কথা রয়েছে।

এ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

এছাড়া দিবসটি উপলক্ষে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পবিত্র আশুরা উপলক্ষে ইমামবাড়া হোসেনী দালানকে ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভি চ্যানেলগুলো দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

আশুরা উপলক্ষে এদিন সরকারি ছুটি রয়েছে।