সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

রাজধানীতে কোটা সংস্কার আন্দোলনে সংঘর্ষ, আহত ১৩

সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ চলাকালে রাজধানীতে শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিকাল ৩টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে হওয়া সংঘর্ষে তারা আহত হন।

আহতরা হলেন- মো. কাউসার (২০), মো. ওলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), মিরপুরের আওয়ামী মহিলা লীগকর্মী কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০) ও কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিব আইন কলেজের শিক্ষার্থী মো. নাদিম উদ্দিন খোকন (২৭)।

আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আহতদের মধ্যে মো. কাওছার ও মো. ওলিউল্লাহকে ঢামেকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

—-ইউএনবি