সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দেশজুড়ে ২২৯ প্লাটুন বিজিবি মোতায়েন

ফাইল ছবি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ সারাদেশে ২২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে ‘স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন’ দেশব্যাপী ‘শাটডাউন’ ঘোষণা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

শাটডাউন চলাকালে দেশব্যাপী শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতির উন্নতি হলে সে বিষয়ে জানানো হবে বলেন শরিফুল ইসলাম।

—-ইউএনবি