সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কোটা আন্দোলন: র‌্যাবের হেলিকপ্টারে করে কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধার

কোটা সংস্কারের দাবিতে চলমান ‘অবরোধ’ চলাকালে রাজধানীর বাড্ডায় কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভেতরে আটকে পড়া ৬০ পুলিশ সদস্যকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইমরান খান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভবন থেকে হেলিকপ্টারে করে প্রায় ৬০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হেলিকপ্টারে করে আনা হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ওই এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।

এক পর্যায়ে কোটা আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য বিশ্ববিদ্যালয়ে ঢুকে কিছুক্ষণ অবস্থান করেন।

—–ইউএনবি