সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কাল থেকে নিয়মিত সময়সূচিতে চলবে অফিস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

ঢাকা, ৩০ জুলাই (ইউএনবি)- বুধবার (৩১ জুলাই) থেকে সব অফিস নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে।

মঙ্গলবার (৩০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার থেকে সরকারি অফিস-আদালত স্বাভাবিক সময়সূচি অনুযায়ী (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) চলবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার জেরে ২১ থেকে ২৩ জুলাই সাধরণ ছুটি ঘোষণা করে সরকার। এরপর ২৪ ও ২৫ জুলাই সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পরে ২৮ থেকে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করে সরকার।