সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেট ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দ, আটক ১

সিলেটে ভারতীয় চোরাই শাড়ি বহনের অভিযোগে মো. জাকারিয়া আহমদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪৫৫ পিস ভারতীয় চোরাই শাড়ি জব্দের দাবি করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (এসএমপি) একটি টিম।

বুধবার (৩১ জুলাই) রাত ৯টার দিকে বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামন থেকে এসব পণ্য জব্দ করা হয়।

জব্দ করা শাড়িগুলোর বাজার মূল্য ২৪ লাখ ২০ হাজার টাকা।

এছাড়াও একটি পিকআপ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মো. জাকারিয়া আহমদ (২৬) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর উপরশ্যামপুর গ্রামের কামাল হোসেন পাখির ছেলে।

এসএমপির মিডিয়া অফিসার (এডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

—–ইউএনবি