সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

চাঁপাইনবাবগঞ্জে ৪২৫ বোতল ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ফেনসিডিল বহনের অভিযোগে ইদ্রিশ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৪২৫ বোতল ফেনসিডিল জব্দের দাবি করেছে র‌্যাব।

শুক্রবার (২ আগস্ট) র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে ওই উপজেলার কানসাট বাজার ব্রিজ ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫।

গ্রেপ্তার ইদ্রিশ আলী (৫৫) জেলার নাচোল উপজেলার বাজারপাড়া এলাকার মৃত আব্দুল গনির ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে র‌্যাবের একটি দল কানসাট বাজার ব্রিজ ঘাট এলাকায় একটি অটোভ্যানের গতিরোধ করে তল্লাশি চালায়। সেসময় আমের ক্যারেটের মধ্যে ৪২৫ বোতল ফেনসিডিলসহ ইদ্রিশ আলীকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

—–ইউএনবি