সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে ছাত্র-জনতার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে।

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থী-জনতা। মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন।

তবে সকালের বৃষ্টি উপেক্ষা করেই সমাবেশস্থলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, আইনজীবী ও শ্রমিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল পৌনে ১১টায় মিছিলটি রুয়েট গেট থেকে শুরু হয়ে তালাইমারী ও কাজলা ঘুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসার পর সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা।

এসময় পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও মিছিলে বাধা দিতে দেখা যায়নি। সরকারের পদত্যাগ চেয়ে আন্দোলনকারীরা স্লোগান দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক ড. সালেহ হাসান নকীব বলেন, ‘ছাত্র জনতার মিছিলে মানুষের ঢল নেমেছে। আমার ছাত্রদের ৯ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন আছে।’

—-ইউএনবি