সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শিক্ষার্থী-জনতাকে ধৈর্য ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান আসিফ নজরুলের

ছাত্র-জনতাকে ধৈর্য ধরার এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।

একইসঙ্গে বড় সুখবর এবং ছাত্র-জনতার আকাঙ্ক্ষা অনুযায়ী সঠিক পথে অগ্রসর হওয়ার আশ্বাসও দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক।

সোমবার (৫ আগস্ট) বিকাল সোয়া ৩টায় নিজের ফেসবুক পেজে দেওয়া ৩৮ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘আমরা এখন সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আলোচনায় আছি। উনার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে, আমাদের ছাত্র-জনতার যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা; তা উনি বুঝতে পেরেছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক আরও বলেন, ‘আশা করছি, আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। ছাত্র, জনতা ও তরুণ সমাজের প্রতি আমার আকুল অনুরোধ আপনারা শান্তি-শৃঙ্খলা বজায় রাখেন, ধৈর্য ধরেন।’

—-ইউএনবি