সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ৭

টেকনাফের সেন্টমার্টিনে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৮৩ বোতল বিদেশি মদসহ সাতজনকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড সদস্যরা।

বুধবার (১৪ আগস্ট) টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের অদূরবর্তী সাগরে একটি নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা সবাই বাংলাদেশি নাগরিক বলে জানা গেলেও তাদের নাম-পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, টেকনাফের সেন্টমার্টিনে ছেঁড়াদ্বীপ সংলগ্ন অদূরবর্তী সাগরে মিয়ানমারের দিক থেকে আসা একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামতে বলা হয়। কিন্তু চালক নৌকা না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি জব্দ করে। সেসময় তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। নৌকায় থাকা সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

—–ইউএনবি