সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

এক মাস পর চালু হলো আন্তঃনগর ট্রেন চলাচল

অনলাইন ডেস্ক :

কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে চলমান সহিংসতার জেরে বন্ধ থাকার প্রায় এক মাস পর সারা দেশে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন ছাড়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল শুরু হয়। এরপর থেকে অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলোও বিভিন্ন গন্তব্যে সময়সূচি অনুযায়ী চলাচল করছে।

দীর্ঘ বিরতির পর ট্রেন চলাচল পুরোপুরি চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার মাঝে গত ১৯ জুলাই থেকে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

এরপর গত ১ আগস্ট থেকে সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও ৪ আগস্ট থেকে ফের তা স্থগিত করে কর্তৃপক্ষ এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখে।