সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

দেশের সব থানার কার্যক্রম শুরু

ফাইল ছবি

দেশের ৬৩৯টি থানার সবগুলোতেই বৃহস্পতিবার থেকে তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশ সদর দপ্তরের এক বার্তায় জানানো হয়, সব থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

ওই বার্তায় আরও জানানো হয়, মেট্রোপলিটন শহরগুলোর ১১০টি থানার সবক’টি সচল রয়েছে এবং জেলার ৫২৯টি থানাও সচল রয়েছে।

এছাড়া সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) ২৪টি থানা পুনরায় কার্যক্রম শুরু করেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর দেশব্যাপী থানায় সন্ত্রাসী হামলার পর অধিকাংশ থানায় কার্যক্রম বন্ধ হয়ে যায়।

পরে স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন পুলিশ সদস্যদের দ্রুত কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেন।

—–ইউএনবি