সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

টুকু, পলক ও সৈকত ১০ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক :

রাজধানীর পল্টন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম তাদের হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন।

সিএমএম আদালতের উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, তাদের কারো পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এর আগে বুধবার রাতে রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা ওই এলাকায় আত্মগোপন করে ছিলেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পল্টন থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।