সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

নারায়ণগঞ্জে যুবক হত্যায় হাসিনাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে ৫ আগস্টের সংঘর্ষের সময় এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ ৪৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওসি আব্দুস সাত্তার জানান, শনিবার রাতে নিহত আবুল হাসানের বড় ভাই আবুল বাশার বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

একটি কোমল পানীয় কোম্পানির বিক্রয় প্রতিনিধি আবুল হাসান (২০) জেলার বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার বাসিন্দা।

মামলার অন্য আসামিরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় পার্টির সাবেক এমপি সেলিম ওসমান, শামীম ওসমানের ভাগ্নে আজমেরী ওসমান, অয়ন ওসমান, শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা আবদুল করিম এ মামলার অন্য আসামি।

এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা প্রায় ২০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে রাজধানীর মিশনপাড়া এলাকায় আবুল হাসানকে গুলি করে হত্যা করা হয়। অভিযোগে বলা হয়, আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষের অংশ হিসেবে শেখ হাসিনা ও অন্য আসামিদের নির্দেশে হাসানকে হত্যা করেন অয়ন ওসমান।

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা আগে চাষাঢ়া এলাকায় চলমান সংঘর্ষে আবুল হাসান গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে পরদিন সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

—–ইউএনবি