সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

২৫ আগস্ট থেকে চালু হতে পারে মেট্রোরেল

ফাইল ছবি

আগামী রবিবার (২৫ আগস্ট) থেকে মেট্রোরেল চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের মেট্রোরেল স্টেশন পরিদর্শন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহছানুল হক।

এদিকে কর্মবিরতি কর্মসূচি পালনের পর নিজ নিজ কাজে যোগদান করেছেন মেট্রোরেলের কর্মচারীরা।

পরিদর্শনকালে সচিব মেট্রোরেলের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মেট্রোরেল অতিদ্রুত চালুর বিষয়ে আলোচনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

তবে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ এই দুটি স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তিনি।

এ দুটি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সচিব।

—–ইউএনবি