সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিকিমে ভূমিধসে গুঁড়িয়ে গেল তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র

অনলাইন ডেস্ক :

ভয়াবহ ভূমিধসে ভারতের সিকিমে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্রটি ধসে পড়েছে। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) তিস্তা স্টেজ ৫ বাঁধের বিদ্যুৎ কেন্দ্র এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে এই ভূমিধস ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস হয়েছে। স্থানীয় প্রশাসন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে।

ভূমিবিজ্ঞানীরা মনে করছেন, এই অঞ্চলে ভূমিক্ষয়ের সমস্যা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে সিকিম প্রশাসন। জানা যায়, ৫১০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে ওই পাহাড়টি গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। আগে থেকেই বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ২০২৩ সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহী হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল।