সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সিলেটের পুলিশ কমিশনার ও ডিআইজি বদলী

ফাইল ছবি

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান ও রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে বদলী করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত জারিকৃত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রজ্ঞাপনে সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খানকে ঢাকাস্থ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে সংযুক্তির আদেশ দেওয়া হয়।

এরমধ্যে সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমানকে ঢাকাস্থ রেলওয়ে পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক হিসেবে বদলী করা হয়েছে।

এ দুই কর্মকর্তাসহ একই আদেশে দেশের বিভিন্ন রেঞ্জ ও মহানগরের উর্ধ্বতন ১২ জন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বদলী করা হয়েছে।