সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

কমেছে গোমতী নদীর পানি, কুমিল্লায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

কুমিল্লায় গোমতী নদীর পানি কমছে। তবে পাড় ভেঙে যাওয়ায় নদীর পানি ছড়িয়ে যাচ্ছে বুড়িচংয়ের ব্রাহ্মণপাড়ায়। নতুন নতুন এলাকা প্লাবিত হলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

বুধবার (২৮ আগস্ট) সকালে গোমতী নদীর পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে অবস্থান করছিল।

এদিকে জেলার বুড়িচং উপজেলায় পানি কিছুটা কমতে শুরু করেছে। অন্যান্য উপজেলা- লাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, চৌদ্দগ্রাম, বরুড়াসহ বেশ কয়েকটি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

জেলা প্রশাসনের হিসাব মতে, জেলায় ১০ লাখ ৭৮ হাজার মানুষ পানিবন্দি আছে। ৭২৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৮ হাজারেরও বেশি মানুষ।

জেলা প্রশাসন থেকে ৩৩ লাখ নগদ টাকা ও ৬০০ টন খাদ্য বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও তাদের চিকিৎসার দায়িত্বে রয়েছে ২২৫টি মেডিকেল টিম।

বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা সাহেদা আক্তার জানান, বুড়িচংয়ে পানি কমতে শুরু করেছে। এখন প্রয়োজন চাল-ডাল ও ঔষধ।

এদিকে দেশের বিভিন্ন স্থান থেকে বন্যাদুর্গতদের জন্য ত্রাণসামগ্রী আসছে। তবে পর্যাপ্ত নৌকা বা ট্রলার না থাকায় বন্যাউপদ্রুত এলাকায় সেসব সামগ্রী পৌঁছে দেওয়া কঠিন হচ্ছে।

—–ইউএনবি