সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গঙ্গাচড়ায় ধর্মীয় সাম্য ও ন্যায়বিচার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় এশিয়া ফাউন্ডেশনের আয়োজনে যুবদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ ও ধর্মীয় সাম্য ও ন্যায়বিচারের প্রবেশাধিকার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার উপজেলা প্রশাসনিক হলরুমে ধর্মীয় সাম্য ও ন্যায়বিচারের নিয়ে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এশিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর সাদাত এস সিবলির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি ছিলেন ওসি (তদন্ত) মোঃ আসাদ।

বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সুজন মহানগর সভাপতি বেনজির আহম্মেদ, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মোঃ ইরফানুল বারী, এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র প্রজেক্ট অফিসার মাহমুদা বেগম শরীফা, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর সমন্বয়কারী অ্যাডভোকেট দীলরুবা রহমান, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ হাসান সাঈদ।

সভায় উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, মহিলা বিষয়ক অফিসার মৌসুমি আক্তার, যুব উন্নয়ন অফিসার মাহমুদুর রহমান, স্টেডফাস্ট কুরিয়ার প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, হরিজন, ইয়ুথ, নারীনেত্রীসহ বিভিন্ন পেশা ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।