সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

শুক্রবারও মেট্রোরেল চালুর প্রস্তুতি নিচ্ছি: ডিএমটিসিএল এমডি

শুক্রবারও মেট্রোরেল চালুর প্রাথমিক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক।

সোমবার (২ সেপ্টেম্বর) এম এ এন সিদ্দিক ইউএনবিকে এ কথা জানান।

তিনি জানান, মেট্রোরেল শুক্রবারও চালুর জন্য সফটওয়ার পরিবর্তন করতে হবে। তাই আজকে (সোমবার) থেকে এই প্রাথমিক প্রস্তুতি শুরু করলাম।

তিনি বলেন, এটি একেবারেই প্রাথমিক প্রস্তুতি। প্রস্তুতি নেওয়ার পর উপদেষ্টার সঙ্গে কথা বলে ফাইনাল করা হবে কবে চালু করা যায়।

যেহেতু সমীক্ষা চলছে, তাই খুব দ্রুত তারিখ ঘোষণা করা হবে বলেও জানান ডিএমটিসিএল এমডি এম এ এন সিদ্দিক।

তিনি বলেন, মেট্রোরেল শুক্রবার বাদে সপ্তাহে ৬ দিন যাত্রী পরিবহন করে। তবে যাত্রী চাহিদা বাড়ায় শুক্রবারও মেট্রোরেল চালুর জন্য কাজ চলছে।

—–ইউএনবি