সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

গঙ্গাচড়ায় মাসকলাই বীজ ও সার বিনামূল্যে বিতরণ

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় মাসকলাই আবাদ বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে মঙ্গলবার গঙ্গাচড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গঙ্গাচড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না।

এ সময় উপজেলা কৃষি অফিসার সৈয়দ শাহিনুর ইসলাম, অতিরিক্ত কৃষি অফিসার মারুফা খাতুন, কৃষি সম্প্রসারণ অফিসার ইফতেখার নাঈম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসানুজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজার রহমানসহ সুবিধাভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন। উপজেলার ১৬০ জন কৃষক-কৃষাণীর প্রত্যেকে বিঘাপ্রতি ৫ কেজি মাসকলাই বীজ, সার ডিএপি ১০ কেজি ও এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়।