সাম্প্রতিক
জাফর ইকবাল-মাকসুদ কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ: ইনুর ১০ বছরের কারাদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দুই বছরে ইলিশ উৎপাদন কমেছে ১২ শতাংশের বেশি, বাড়ছে উদ্বেগ ইমরান খানের বোন আলীমা খানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ১৯ দিনে দেশে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী অনিয়ন্ত্রিত ব্যাটারি চালিত রিকশা: প্রয়োজন পরিকল্পনা ও সুষ্ঠু ব্যবস্থাপনা সরকারি নথিতে গুদামে লাখ লাখ টন, তবুও কৃষক পাচ্ছে না সার কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন, ছড়িয়ে পড়ছে পাশের বগিতেও সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা
Skip to content

সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযানে আশুলিয়ায় শতাধিক কারখানার কার্যক্রম শুরু

পোশাক শিল্পকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আশুলিয়া শিল্পাঞ্চলের প্রায় ১০০ কারখানা খুলে দেওয়া হয়েছে। সাম্প্রতিক অস্থিরতার কারণে শতাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে বুধবার এই অভিযান চালানো হয়।

শিল্প পুলিশ-১ এর সুপারিনটেনডেন্ট মো. সরওয়ার আলম জানান, নিরাপত্তা উপস্থিতি বাড়লেও চলমান শ্রমিক বিক্ষোভের কারণে বুধবার আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা বন্ধ ছিল।

এদিকে পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

এর আগে সোমবার আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা ডিউটিতে যোগ না দিয়ে কর্মস্থলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করেন।

বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ দেখাতে শুরু করে বলে জানান শিল্প পুলিশের এক কর্মকর্তা।

সোমবার রাত থেকে সাভার, আশুলিয়া ও গাজীপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান শুরু হলেও বন্ধ রয়েছে আশুলিয়ার প্রায় দুই ডজন কারখানা। কিছু কারখানায় বহিরাগতরা হামলা চালাচ্ছে আবার কিছু জায়গায় শ্রমিকরা নানা দাবিতে আন্দোলন করছে।

এছাড়াও বিক্ষোভের সময় দেখা গেছে, আশুলিয়ায় অন্যান্য দাবির পাশাপাশি তৈরি পোশাক (আরএমজি) কারখানায় পুরুষ ও মহিলাদের সমান সুযোগের দাবিতে রাস্তা অবরোধ করেছে শ্রমিকরা।

—–ইউএনবি